শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

দুর্নীতির মামলায় বিকল্প ধারার মেজর মান্নান কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবীর মাধ্যমে মেজর মান্নান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেন।

২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং ঋণগ্রহীতা মো. রফিক উদ্দিনসহ মোট ১৫ জনের নামে ২০২৩ সালের ১২ এপ্রিল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মেজর (অব.) আব্দুল মান্নান এবং তাঁর প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে মো. রফিক উদ্দিনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা পরিশোধ না করে গ্রাহকের নিকট পাওনা ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ২৫ টাকা আত্মসাপূর্বক দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions