শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবিকে প্রাণবন্ত করে তোলার আহ্বান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৬৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিঝু (মধ্যাক্ষর বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এ সময় সভাপতির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসকে আরও প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। এ সময় দিক নির্দেশনা, প্রস্তুতি, উপস্থিতি, র‍্যালিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অন্যান্য বক্তারা সকল সম্প্রদায়ের বর্ণিল ঐতিহ্যবাহী প্রশাকে এই র‍্যালিতে অংশ নেবেন। “ধর্ম যার যার উৎসব সবার”এ স্লোগানকে আরো উৎজীবিত করে তুলবে বলে মন্তব্য করেন ।

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বৈসাবি’র আনন্দঘন এ উৎসবমুখর আয়োজন চলবে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল সকাল ৯ টায় খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রাঙ্গণে এসে শেষ হওয়ার কথা রয়েছে। বৈসাবি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন থাকবে এ উৎসবকে ঘিরে।

এ সময় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার এস. এম নুরুন্নবী, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি (ডিকিউ) মেজর রেজাউল করিম, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, হিরণ জয় ত্রিপুরা, ক্যজরী মারমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions