শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৫৫ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের রামুতে তেলবাহী লরি ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল বারী ইবনে জলিল।

নিহত আতিকুর রহমান (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী এলাকার মো. আতিয়ার এর ছেলে।
তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আজিজুল বারী বলেন, রোববার কুমিল্লা থেকে আতিকুর রহমানসহ ছয়জন ৪ টি মোটর সাইকেল যোগে কক্সবাজার ঘুরতে আসেন। সোমবার বিকালে তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন। পথিমধ্যে তারা রামু উপজেলার চাকমারকূল এলাকায় পৌঁছলে চট্টগ্রাম দিক থেকে আসা তেলবাহী একটি লরির সাথে আতিকুর রহমানের মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি আহত হন। ঘটনার পরপরই তেলবাহী লরির চালক ও সহকারি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

পরে নিহতের সঙ্গী ও স্থানীয়রা আতিকুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

আজিজুল বারী জানান, ঘটনার ব্যাপারে নিহতের স্বজন এবং প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions