শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

রাঙ্গামাটিতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৭১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বকেয়া বেতন পরিশোধ ও বেতন ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি আদায়ে রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (২৪ মার্চ) রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে রাঙ্গামাটি ইন্টার্ন চিকিৎসকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি চলছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকেয়াসহ ইন্টার্নদের বেতন ৩০ হাজার ও ঘোষণা অনুযায়ী ট্রেইনিদের ভাতা ৫০ হাজার করা, ট্রেইনি ডাক্তার (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট), সকল বকেয়া ভাতা প্রদান করা, ১২টি ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ডাক্তারদের, আকস্মিক ভাতা বন্ধের মত হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভাতা পুনর্বহাল করা, ডাক্তারদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসকরা এক মানববন্ধন আয়োজন করেন। এতে বক্তারা দ্রুত ৪ দফা দাবি বাস্তবায়ন না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions