শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

হাইতির অভিজাত এলাকায় সন্ত্রাসীদের হামলা, নিহত অন্তত ১২

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পেটি:- হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে পিশন-ভিলার অভিজাত এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ওই এলাকা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশগুলো সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পোর্ট-অ-প্রিন্সজুড়ে গ্যাং আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল পর্যন্ত আশপাশের এলাকাগুলো অনেকাংশে শান্তিপূর্ণ ছিল। সোমবার সূর্যোদয়ের আগে বন্দুকধারীরা লাবোল এবং থমাসিনের পাহাড়ী সম্প্রদায়ের বাড়িঘর লুট করে। তবে রেড়িও স্টেশন থেকে পুলিশ বাসিন্দাদের পালিয়ে যেতে বললে অনেকে সরে যেতে সক্ষম হয়।

রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিগুলো জানায়, গুলিবিদ্ধ নিহতদের লাশ শহরতলির প্রধান রাস্তা থেকে এবং একটি জ্বালানী স্টেশনের বাইরে থেকে সরিয়ে নেয়া হয়েছিল। অনেক দিন থেকেই হাইতিতে রাজনৈতিক ও মানবিক সংকট চলছে। এই সংকটের জেরে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কিছু অংশে ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল জাতিসংঘের এই সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, সেখানে প্রতি চারজন মহিলার মধ্যে একজন মৌলিক স্বাস্থ্যসেবার বাইরে। চলতি সপ্তায় হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানান, একটি ক্রান্তিকালীন কাউন্সিল চালু হলে তিনি পদত্যাগ করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions