শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অবৈধ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে আদালতকে অবহিত করতে হবে।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানভীর শিহাব খান। অন্যপক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ ১৮ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions