শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আসামির দেওয়া কামড়ে পুলিশ সদস্য আহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বাঘাইছড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃত আসামির কামড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার(১৩ মার্চ) বিকাল ৫টার সময় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রিজের পাশ থেকে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি ভুবনঞ্জয় চাকমা (৪২) মৃত প্রতুল চাকমার ছেলে। সে রুপকারি ইউনিয়নের ৩ নং ওয়াডের ঝগড়াবিল এলাকায়।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে রুপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রীজের পাশ থেকে তাকে আটক করে। এসময় তার আক্রমণ (কামড়ে) এক পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানা যায়।

আটকের বিষটি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজকে মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions