শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ আহত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৫২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মো. নুরুল আলম (৬৩) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে চিৎমরম মুসলিম পাড়া সেগুনবাগান এলাকার কালভার্টের পাশে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ চিৎমরম মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে চিৎমরম মুসলিম পাড়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, ওই বৃদ্ধ গরু আনতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

এদিকে বনবিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. মামুন বলেন, ‘বিষয়টি আমি শোনার পর খোঁজ নিচ্ছি। তবে এলাকার মানুষদের প্রতি বন্যহাতিকে আক্রমণ না করতে অনুরোধ জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions