শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

পশ্চিম তীরে নতুন করে ৩৪০০ ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় ইসরায়েলি হামলা চলার মধ্যে পশ্চিম তীরে ইহুদিদের জন্য ৩ হাজার ৪০০ বসতি স্থাপনের অনুমতি চূড়ান্ত করেছে তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক মন্ত্রী বিষয়টি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি ওই মন্ত্রী জানিয়েছেন, নতুন পাশ হওয়া এই প্রকল্পের আওতায় পশ্চিম তীরের জেরুসালেমের পূর্বে অবস্থিত মা’আলে আদুমিমেই তৈরি করা হবে ৭০ শতাংশ বসতি। বাকি বসতিগুলো স্থাপন করা হবে কেদার, এফরাত ও বেথলেহেমের দক্ষিণে। ওই মন্ত্রী বলেছেন, সপ্তাহ দু-এক আগে মা’আলে আদুমিমে ফিলিস্তিনিদের হামলার প্রতিক্রিয়া হলো এই সিদ্ধান্ত।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগ অংশই মনে করে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টির বিরোধিতা করেছে। তাদের দাবি, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে পাত্তা দেয়নি।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ১৬০টি স্থানে প্রায় ৭ লাখ ইহুদিদের জন্য আবাসন তৈরি করেছে ইসরায়েল। যার অধিকাংশই পশ্চিম তীরের বিভিন্ন অংশে। বিশেষ করে পূর্ব জেরুজালেমের আশপাশে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হায়ার প্ল্যানিং কমিটি অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গতকাল বুধবার এই ৩ হাজার ৪৭৬টি নতুন বাসস্থান তৈরির বিষয়টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৫২টি আবাসন তৈরি করা হবে মা’আলে আদুমিমে, ৬৯৪টি তৈরি করা হবে এফরাতে এবং কেদারে তৈরি করা হবে ৩৩০টি।

ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী রাজনীতিবিদ বেজালেল স্মতরিচ এই হায়ার প্ল্যানিং কমিটি অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দেখভাল করে থাকেন। তিনি জানিয়েছেন, ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত ১৮ হাজার ৫১৫টি আবাসন তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শত্রুরা আমাদের ক্ষতি করার ও দুর্বল করার চেষ্টা করছে কিন্তু আমরা এই ভূখণ্ডে নির্মাণকাজ চালিয়ে যাব।’

গাজা যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ৩০০০ বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের গাজা যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ৩০০০ বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের

এর আগে স্মতরিচ বলেছিলেন, ‘আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরও দৃঢ় হবে এবং পাশাপাশি তাঁরা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে।’ তিনি এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions