শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

কক্সবাজারে টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৭৭ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে কেয়ারটেকার আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে।

নিহত ব্যক্তি আব্দুস সালামের পুত্র এবং পুরাতন রোহিঙ্গা। তিনি আনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় সালামত উল্লাহ বাড়ির কেয়ারটেকার ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং বৃদ্ধ কেয়ারটেকার ছনের ঘর থেকে বের হতে না পারায় ঘরের ভিতরে আগুন পুড়ে মারা যায় বলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়স্ক কেয়ারটেকারের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions