শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

কাঞ্চন আমাকে কিছুই করতে দিচ্ছে না, শুধু মুগ্ধ হয়ে দেখছে: শ্রীময়ী

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কাঞ্চন মল্লিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে পদবী বদলে ফেলেছেন শ্রীময়ী চট্টরাজ। নিজেকে কয়েকবার ‘মিসেস মল্লিক’ বলে সম্বোধনও করছেন। এই মুহূর্তে বিধায়ক-অভিনেতার টালিগঞ্জের ফ্ল্যাটেই সংসার পেতেছেন তারা।

রবিবার ছিল কালরাত্রি, সোমবার বৌভাত ও ফুলশয্যা। সকালে ছিল ভাত-কাপড়ের অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যমকে শ্রীময়ী বলেন, ‘কাঞ্চন আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, একটু চা-ও বানাতে দিচ্ছে না। বলছে, শুধু বিশ্রাম নাও, আর মুগ্ধ হয়ে দেখছে।’

এই মুহূর্তে নতুন স্ত্রীকেই সময় দিচ্ছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন। স্ত্রীকে শুধুই আরাম করার পরমার্শ দিয়েছেন। শ্রীময়ীর কথায়, ‘আমাকে ও এবং ওর দাদা-বৌদি কেউই কোনও কাজ করতে দিচ্ছে না। তবে সোমবার ঘরোয়া বৌভাত, খানিক জোর করেই বলেছি, রাতে মাংস রান্না করব ও মাটন বিরিয়ানি হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কালরাত্রি ছিল, তবে কথা বন্ধ হয়নি। পাশের ঘরে ভিডিও কলে ক্যামেরা বন্ধ করে কথা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উঠেছি। আমাকে মুগ্ধ হয়ে দেখছে আর কাঞ্চন বলছে, ‘বিয়ের পর তোকে অদ্ভুত সুন্দর লাগছে’। আসলে, বিয়ের আগে তো প্রেমটা করিনি, আমরা সব সময় আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। এখন প্রেম করার সুযোগ পাচ্ছি।’

উল্লেখ্য, গত শনিবার সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আগামীকাল ৬ মার্চ তাদের রিসেপশনের অনুষ্ঠান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions