শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়গোড় উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৫৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুই নম্বর রাইখালীর ছয় নম্বর ওয়ার্ড ডংনালা চন্দনি পাড়ার জঙ্গলে পুঁতে রাখা বন্যহাতির হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগ।

রবিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, বিষয়টি আমরা জানার পর রাঙ্গামাটি জেলা প্রশাসক, বন সংরক্ষক, কাপ্তাই নির্বাহী কর্মকর্তাসহ সকলকে অবগত করেছি। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।

পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যহাতির শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছি। এলাকায় সতর্কমূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। বিকাল ৫টায় হাড়ের কয়েকটি অংশ ভেটেরিনারিতে নিয়ে আসি পরীক্ষার জন্য।

 

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় উপজাতিরা বন্যহাতিটি হত্যা করে মাংস ভক্ষনের পর হাড়গুলো পুঁতে রেখেছে। বন্যপ্রাণী হত্যার অপরাধে জড়িত ১২-১৫ জনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলার প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions