শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আগুনে পুড়ল বসতঘর

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪১১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় আগুনে এক সিএনজি অটোরিকশা চালকের বসতবাড়ি পুড়ে গেছে।

সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বসতঘরের রসুইঘর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় বসতবাড়িতে থাকা ব্যক্তিরা প্রাণে বাঁচলেও নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র এবং প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আমি আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আগুন লাগার পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরও ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions