শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪১২ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামে এক বছরে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ৩৬ হাজার ১৮৪ জন ও পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন।
শনিবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেরও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। মহিলা ভোটার ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ।

চট্টগ্রাম জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় এক বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৭ লাখ তিন হাজার ৭৬০ জন। ৫ অঞ্চলের মোট ভোটার সংখ্যা ৯৪ লাখ ১৭ হাজার ১৬ জন। এরমধ্যে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। রাঙামাটি জেলায় নয় হাজার ২৭৩ জন ভোটার বেড়ে বর্তমানে ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ জন, বান্দরবানে ৫ হাজার ৯০৯ জন বেড়ে বর্তমানে ২ লাখ ৯৩ হাজার ৯৩৯ জন, খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৩৫৭ জন বেড়ে বর্তমানে ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন, কক্সবাজারে ৩৭ হাজার ৩৪৬ জন বেড়ে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৩০৬ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ছিল ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions