শিরোনাম
নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাঙ্গামাটিতে শ্রমিক বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২০

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৯২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়।

তবে হতাহত শ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাই’র কাজে যায়। সেখান থেকে কাজ শেষ করে ঢালাইয়ের কাজের ব্যবহৃত মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙ্গামাটিতে ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে উঠার সময় মিনি ট্রাকটি অন্তত একশ ফুট চিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয়।

দুর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions