শিরোনাম
সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

১০ দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে সরকার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদগুলোয় বড় ধরনের রদবদল করতে যাচ্ছে সরকার। এই রদবদলের প্রস্তুতির অংশ হিসেবে কমপক্ষে ১০টি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফিরতে বলা হয়েছে। যাঁদের দেশে ফিরতে বলা হয়েছে তাঁদের অধিকাংশই রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।

চুক্তিভিত্তিক নিযুক্ত রাষ্ট্রদূতদের মধ্যে যাঁদের দেশে ফিরতে বলা হয়েছে তাঁরা হলেন—কানাডায় ড. খলিলুর রহমান, জার্মানিতে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, পোল্যান্ডে সুলতানা লায়লা হোসেন, কুয়েতে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, সুইজারল্যান্ডে সুফিউর রহমান, জাপানে শাহাবুদ্দিন আহমেদ ও থাইল্যান্ডে মোহাম্মদ আবদুল হাই।

যাঁদের দেশে ফিরতে বলা হয়েছে, তাঁদের মধ্যে কেবল দুজনের নিয়মিত চাকরি শেষে অবসরে যাওয়ার কথা রয়েছে। তাঁরা হলেন—গ্রিসে আসুদ আহমেদ ও ইতালিতে মো. মনিরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এরই মধ্যে তাঁদের দেশে ফেরার নির্দেশ জারি করেছে।

এমন নির্দেশ পেয়েছেন, এমন একজন রাষ্ট্রদূত বলেন, দুর্লভ ব্যতিক্রম বাদে কোনো রাষ্ট্রদূতের বিদায়ের প্রক্রিয়া যে দেশে তিনি নিযুক্ত আছেন, সেখানকার সরকারকে জানিয়ে সম্পন্ন করতে হয়। দেশটির রাষ্ট্র অথবা সরকার প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎসহ কিছু আনুষ্ঠানিকতাও রাষ্ট্রদূতকে সেরে আসতে হয়। এসব কারণে দেশভেদে রাষ্ট্রদূতের কর্মস্থল ছাড়তে দুই থেকে তিন মাস সময় লেগে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions