শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারীতে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ারে অভিযান, জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪০ দেখা হয়েছে

হাটহাজারী:- হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ারকে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, পৌরসদরস্থ হাটহাজারী বাজারের “ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্স’ এ মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে পঞ্চাশ হাজার টাকা এবং এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে কে ভুল পদবি ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম চালানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions