শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

ইউটিউব দেখে বিমান বানিয়ে তাক লাগালেন আলমগীর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। ইচ্ছেও ছিল সে বিষয়ে পড়াশোনা করার। অভাবে পড়াশোনা থামিয়ে দিলেও প্রতিভা থামেনি আলমগীরের। নিজের তৈরি বিমান এখন আকাশে ওড়ে।

আলমগীর দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামের আব্দুল মজিদ ও জাহানারা বেগমের ছোট ছেলে।

নিজের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে ছোট আকারের একটি বিমান তৈরি করে এরইমধ্যে তাক লাগিয়ে দিয়েছেন আলমগীর। তার তৈরি বিমানটি প্রায় এক কিলোমিটার দূরত্বে আধঘণ্টা ধরে উড়তে পারে।

আলমগীর মূলত চুক্তিভিত্তিতে শ্যালোমেশিন দিয়ে বিভিন্ন ক্ষেতে পানি দেওয়ার কাজ করে। এ কাজের পাশাপাশি সে তার মেধা খাটিয়ে অনলাইন ও ইউটিউব থেকে ধারণা নিয়ে এ বিমান তৈরি করে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় একটি খেলার মাঠে ছোট বিমান ওড়াচ্ছেন আলমগীর। তাকে উৎসাহ জোগাচ্ছেন স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ।

তার এই ছোট বিমানটি তৈরি করতে খরচ হয় ১২ হাজার টাকা। মূল বডি ককশিট দিয়ে তৈরি। এ ছাড়াও ট্রান্সমিটার, রিসিভার, ব্যাটারি, শক্তির জন্য ব্রাশলেস মোটর ও ছোট ফ্যান এবং চাকা রয়েছে। আকাশে ওড়ানো বিমানটি একটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

বিমান তৈরির কারিগর আলমগীর বলেন, এর আগেও অনেক বিমান তৈরি করেছি। আবার ভেঙেও গেছে। তবুও আমি থামিনি। সর্বশেষ তৈরি করেছি ছেচনা মডেলের একটি বিমান। এটি গত ডিসেম্বর থেকে চূড়ান্তভাবে তৈরির কাজ করে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শেষ হয়। বাড়ির পাশে খেলার মাঠে পরীক্ষামূলকভাবে বিমানটি উড়াই।

খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক চৌধুরী বলেন, আলমগীর ছোট থেকেই স্বপ্ন দেখেছিল বিমান তৈরি করার। সামান্য কিছু সামগ্রী দিয়ে বিমানটি তৈরি করেছে সে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজউদ্দিন বলেন, আলমগীরের বিমান তৈরির বিষয়টি শুনেছি। সে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। আমরা তার উদ্যোগকে স্বাগত জানাই। উপজেলা প্রশাসন তার সার্বিক সহযোগিতার জন্য সব সময় পাশে আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions