শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জ্যোতিদের বিপক্ষে খেলবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- বিপিএলের পর ছেলে ও মেয়ে দুই জাতীয় দলেরই রয়েছে ব্যস্ত সূচি। মার্চ ও এপ্রিল মাসে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দেশের মেয়েরা। এখনও সিরিজের সূচি ঘোষণা করা না হলেও বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।

সবশেষ ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। সে বিশ্বকাপের ফাইনালে মিরপুরে তারা ইংল্যান্ডের নারীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

দীর্ঘ দশ বছর পর এবার তারা বাংলাদেশে আসছে তারা স্বাগতিকদের বিপক্ষেই সিরিজ খেলতে। পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলে অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।
চলমান বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতেই অজি নারীদের এই সফর।

অস্ট্রেলিয়া দল

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions