শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনয়ন দৌড়ে আরও এগিয়ে ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ের সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে সহজ জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার লড়াইয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

মার্কিন নির্বাচনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটের আড়াই শতাংশ গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ এবং নিকি হ্যালি পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। তাই একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে সহজে পরাজিত করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পরবর্তী গণনায় নিকি দারুণভাবে ফিরে আসবেন এমনটা এখনই বলা যাচ্ছে না।

অবশ্য এই ভোটের আগেই একের পর এক জনমত জরিপে উঠে আসতে থাকে এখানেও ট্রাম্পই জয়ী হচ্ছেন। যদিও এই সাউথ ক্যারোলিনা নিকির নিজের অঙ্গরাজ্য এবং এখান থেকে তিনি দুবার মেয়ার নির্বাচিত হয়েছেন।

ভোটাভুটির কয়েক মিনিট পর সাউথ ক্যারোলিনার রাজধানী কলম্বিয়ায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যতটা ঐক্যবদ্ধ তা আমি আগে কখনো দেখিনি।’ তবে ৩০ মিনিটের বক্তব্যে একবারও নিকি হ্যালির নাম মুখে নেননি ট্রাম্প।

এ জয়ের মাধ্যমে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন ট্রাম্প। অন্যদিকে এ প্রতিযোগিতা থেকে সরে যেতে নিকি হ্যালির ওপর আরও চাপ বাড়াবে ট্রাম্প-মিত্ররা। এর আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা ও ভার্জিন দ্বীপপুঞ্জের চার প্রাইমারি নির্বাচানে ট্রাম্পই জয়ী হয়েছিলেন।

তবে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি ‘সুপার টুইসডে’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন রিপাবলিকান রাজনীতিতে ‘সুপার টুইসডে’ হলো ৫ মার্চ। এদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions