শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

প্রশাসনে বড় রদবদল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রশাসনে একজন যুগ্মসচিব ও তিনজন উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি এবং আরেক যুগ্মসচিবকে ওএসডি করা হয়েছে।

পাশাপাশি একজন সিনিয়র সহকারী সচিব ও একজন উপপরিচালককে সংসদীয় কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪ জন সিনিয়র সহকারী সচিব/কমিশনারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ৬ বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে যুগ্মসচিব মো. মহিদুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক যুগ্মসচিব মো. শাহ আলম সরদারকে ওএসডি করা হয়েছে।

অপর এক আদেশে নওগাঁর পত্মীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুক টুক তালুকদারকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ভিন্ন এক আদেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার ইউএনও শামীমা ইয়াসমীনকে এডিসি হিসেবে নেত্রকোনায় এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার ইউএনও মো. ইসমাঈলকে এডিসি হিসেবে লক্ষ্মীপুর জেলায় পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেহানুল হককে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন সরকারের একান্ত সচিব (পিএস) হিসাবে এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক রিপোটিং মো. এনামুল হককে জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমানের পিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে ১৪ জন সিনিয়র সহকারী সচিব/কমিশনারকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের জন্য রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions