শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

ফটিকছড়িতে কাঠ বোঝাই ৫টি ট্রাক জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০০ দেখা হয়েছে

চট্টগ্রাম:- ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালিয়ে ৫টি ট্রাক এবং প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাইন্দং ইউপির বৃন্দাবন হাটের পাশে বড়ুয়া পাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় এ তল্লাশি চালান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাইন্দং ইউপির বৃন্দাবন হাটের পাশে বড়ুয়া পাড়া এলাকা থেকে ৫টি ট্রাক এবং প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করা হয়। অভিযানে ড্রাইভার এবং হেল্পাররা গাড়ি রেখে পালিয়ে যায়।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় ও ঘটনাস্থলে আসামি না পাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেঁয়াকো, রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। মোবাইল কোর্টের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions