শিরোনাম
“রাঙ্গামাটিতে জার্নালিস্ট ক্লাব” নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ,নেতৃত্বে আজিজুল-লোকমান ত্যাগের অগ্নিপরীক্ষায় খাঁটি হওয়া এক নেতার নাম সাব্বির—দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নেতৃত্বের গল্প। শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

আফগানিস্তানে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৯ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- আফগানিস্তানে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পূর্ব আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে এ শাস্তি কার্যকর হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাদের অপরাধ সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য দেয়নি গজনি প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এমনকি তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

এএফপি বলছেন, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিভাগ শুধুমাত্র একটি নোটিশের মাধ্যমে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে।

গজনি প্রদেশের কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের আগস্টে নতুন করে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তারা হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন। ২০২৩ সালের জুনেও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লাঘমান প্রদেশের একটি মসজিদের মাঠে প্রায় দুই হাজার মানুষের সামনে হত্যাকাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হয়।

নতুন যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদের ব্যাপারে কিছু জানাননি কর্মকর্তারা।

আফগানিস্তানে চুরি, ব্যভিচার ও মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়ে থাকে। গত বছর শরিয়ার সব দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সে ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর সাধারণ ঘটনা বলে বিবেচিত হতো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions