শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে খাগড়াছড়িতে নাগরিক সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি;- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ে সাম্প্রদায়িক- সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও এলাকার উন্নয়নের অব্যাহত রাখার স্বার্থে সকলে সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমাকে আজ যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে এই এলাকার প্রতি আমার আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধর ও সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এর আগে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান ও অতিথির সম্মানে এখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions