শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটির রাজস্থলীতে অগ্নিদগ্ধ সেই দোকানি মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ দোকানি দীপংকর দাশ (৩৮) মারা গেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীপংকরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে। আগুনে দীপংকর দাশ নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দগ্ধ হন। দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা ও মৃত অমর দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

এসময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান দীপংকর দাশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions