শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

সরকার একদলীয় শাসন কায়েম করেছে : চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকার একদলীয় শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘এ অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম বলেন, ‘সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) প্রবর্তনসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার, প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন সময়ের অনিবার্য দাবি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনার ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। সিন্ডিকেটের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজন। এ জন্য সিন্ডিকেট দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে। বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধসহ দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করতে হবে।’

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি ওয়াহিদুল আলম, আলহাজ আবু জাফর আলম, মাওলানা আব্দুল জাব্বার, মো. আলমগীর হোসেন, আলাউদ্দিন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions