শিরোনাম
সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী

পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুজনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি আনন্দিত।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে কারাগারে গত কয়েক মাসে বিএনপির ১৩ জন নেতা-কর্মীর মৃত্যুর ঘটনা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে ‘একতরফা’ ছিল এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট বর্জন করায় ওই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ যে জনগণের প্রতিনিধিত্বশীল নয়, ভাগ-বাটোয়ারার সংসদ- বিএনপির পক্ষ থেকে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ছাড়া বিএনপি যে বর্তমান সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টিও তুলে ধরা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions