শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী চাকমা সুমন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা হতে দেশীয় অস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজহ একজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে খুলশী থানাধীন আমবাগান সাকিনস্থ ইউসেপ আমবাগান টেকনিকেল স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে টিম খুলশী।

এই সময় তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চাকমা সুমনকে তল্লাশি করে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি চাকমা সুমন দীর্ঘদিন ধরে আমবাগান ভাঙ্গাপুল এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই করে আসছে।

সুমনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। শুধুমাত্র খুলশী থানাতেই রয়েছে ১৪ টি মামলা, যার বেশির ভাগই মাদক চুরি ছিনতাই ও হামলার।

তবে এতগুলো মামলাতেও প্রশাসন দমাতে পারেনি এই চাকমা সুমনকে, যতবারই প্রশাসন আটক করে ততবারই প্রভাবশালী মহল টাকা ও রেফারেন্সের ক্ষমতা প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যেই জামিনে নিয়ে আসে এই চাকমা সুমনকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, গ্রেপ্তার চাকমা সুমনের বিরুদ্ধে ২০ টিরও বেশি মামলা আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions