শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুতি যোদ্ধা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, মার্কিন হামলায় মোট ১৭ জন হুতি যোদ্ধা নিহত হয়েছে। শনিবার রাজধানী সানায় নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহীদ হয়েছে। তাদের লাশ শনিবার সানায় নামাজে জানাজার জন্য নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions