শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

রাঙ্গামাটিতে বিষপানে মধুমিতা চাকমার ‘আত্মহত্যা’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি;- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দজর এলাকায় বিষপান করে মধুমিতা চাকমা (৪০) এক নারী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় দিকে মুমূর্ষু অবস্থায় মধুমিতা চাকমাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মধুমিতা চাকমা (৪০) দজর এলাকার কৃষ্ণ চাকমার স্ত্রী।

বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্বামী সাজেকে কাজে ছিল তাদের মধ্যে কোন ঝামেলাও ছিল তবে যেটুকু জেনেছি তাদের অর্থনৈতিক টানাপোড়েনের ফলে মানসিক টেনশন ছিল প্রচুর হয়ত সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এদিকে মৃত মধুমিতা চাকমার মেয়ের জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই তাই পায়ে হেঁটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচতে পারলাম না তিনি কি কারণে বিষপান করেছেন তাও জানি না।

মৃত্যুর পর রাতেই চাদর পেঁচিয়ে বাঁশের লাঠিতে ভার করে দজরের পথে রওনা হয়ে সকালে পৌঁছে এখন মরদেহ দাহ কর্ম করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions