শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

পাকিস্তানে নির্বাচনে বোমা হামলা ও গুলিতে নিহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশজুড়ে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত ও কিছু স্থল সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থার মাঝে অনুষ্ঠিত নির্বাচনে বৃহস্পতিবার দেশটিতে বোমা ও বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে, বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হন। এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল পরিষেবা স্থগিত ও সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বালুচিস্তানে বোমা হামলার দায় স্বীকার করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

আজ বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিভিন্ন সড়কে ও ভোটকেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ইরান ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপরেও ভোটে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানকার ডেরা ইসমাইল খান জেলা পুলিশের প্রধান রউফ কায়সরানি বলেছেন, সকালে উত্তর-পশ্চিমের ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় পুলিশি টহল গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলা ও গুলিবর্ষণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পৃথক এক ঘটনায় ডেরা ইসমাইল খানের উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এতে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি রয়টার্সকে বলেছেন, বালুচিস্তানের বিভিন্ন অংশেও গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা না ঘটায় ভোটগ্রহণে প্রভাব পড়েনি।

এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তানের কিছু ভোট কেন্দ্র তালেবানের জঙ্গিরা দখলে নিয়েছে বলে সেখানকার প্রার্থীরা জানিয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের এই এলাকার নির্বাচনী প্রার্থী মহসিন দাওয়ার পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে লেখা চিঠিতে বলেছেন, তার নির্বাচনী এলাকার কিছু ভোটকেন্দ্র স্থানীয় তালেবান জঙ্গিরা দখলে নিয়েছে; যারা ভোটার ও স্থানীয়দের ভোটের আগে থেকেই হুমকি দিয়ে আসছিল।

তবে এই অভিযোগের বিষয়ে দেশটির নির্বাচন কমিশন বা নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions