শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

বান্দরবানের রুমায় কেএনএফের বিরুদ্ধে ৫ জনকে অপহরণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুর্গম নিয়াক্ষ্যং পাড়া থেকে ৫ জনকে অপহরণে অভিযোগ উঠেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে। তবে এখনো অপহৃতদের কারও পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।

তিনি বলেন, নিয়াংক্ষ্যং পাড়ার কোনো লোকের মোবাইলে সংযোগ পায়না। এ অবস্থায় সেখানে কোনো অপহরণের ঘটনা ঘটেছে কিনা? ঘটনার সত্যতা কি- অপহরণের ঘটনার অভিযোগ সম্পর্কে সরকারি গোয়েন্দাসহ উপজেলা প্রশাসন অবগত আছে।

পাইন্দু ইউনিয়ন কার্যালয়ের সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, সকালে শীত নিবারণের জন্য পাড়ার মধ্যে বেশ কয়েকজন নারী-পুরুষ আগুন জ্বালিয়ে এক সাথে তাপ নিচ্ছিল। ঠিক ওইসময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ‘র ১৫ সশস্ত্র সদস্যরা নিয়াক্ষ্যং পাড়ায় হানা দেয়। পাড়াবাসী তাঁদেরকে মারার পরিকল্পনা করার অভিযোগে বেশ কয়েকজনকে বেধড়ক পেটায়।

পরে নিরীহ পাঁচজনকে ধরে নিয়ে যায় কুকি-চিন সদস্যরা। তাদের নিয়ে যাওয়ার সময় পাড়ার লোকজনকে এই বলে শাসিয়ে যায় যে পাঁচজনকে নেয়ার বিষয়টি পাড়ার বাইরে কাউকে না জানানোর জন্যে। বিষয়টি কোথাও জানাজনি হলে অপহৃত পাঁচজনকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। মূলত; একারণেই অপহৃতদের উদ্ধারের আগে পাড়াবাসী মুখ খুলছেনা।

এদিকে স্থানীয়রা জানায়, কেএনএফ সশস্ত্র সদস্যরা নিয়াংক্ষ্যং পাড়ার ঘটনার আগের রাতে পার্শ্ববতীর পড়ুয়া পাড়া থেকে একটি কুকুর মেরে, তার সাথে দুইজনকে ধরে নিয়ে যায়।

এরা হলেন -উবামং মারমার ছেলে উহ্লাসিং (৩১) ও সাঅংপ্রু’র ছেলে চিনুমং (৩০)। ওই সময় রাস্তা দেখানোর জন্য ওই দুইজনকে নিয়ে যাচ্ছে বলে পাড়ার লোকজনকে জানিয়ে গেছে-কেএনএফ সশস্ত্র সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, এ বিষয়ে বিকালের মধ্যে প্রকৃত ঘটনা পরিস্কার হয়ে যাবে।

রুমা থানা এসআই মোহাম্মদ মিদন মিয়া বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions