শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

তারুণ্য নির্ভর দল গড়েছে মোহামেডান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দলবদলের শেষ দিনে আজ দল গুছিয়েছে মোহামেডান ক্লাবসহ অন্য দলগুলো। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে স্থানীয় ১৫ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে সাদা কালো জার্সিধারীরা।
এর মধ্যে পুরোনো ৪ জনকে দলে রেখেছে মোহামেডান। নতুন নিয়েছে ১১ জন।

এই দলে খেলবেন রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়া খালেদ মাহমুদ রাকিন, আশরাফুল ইসলাম জুনিয়র, আমিরুল ইসলামদের সঙ্গে নতুন এসেছেন আল নাহিয়ান শুভ, নুরুজ্জমানা নয়ন, সফিউল আলম শিশির, শিমুল হোসেন, দীন ইসলাম ইমন, মনোজ বাবু ও শাহিদুল হক সৈকত।

দলটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। এবারের দলটি তারুণ্যনির্ভর হয়েছে। সবার সম্মিলনে আশা করছি ভালো ফল করতে পারবো। এর জন্য মাঠে সবাইকে ভালো খেলতে হবে। ’

মোহামেডান তাদের শক্তি বাড়াতে জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছে। এবার একটি দল ৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। আর মাঠে খেলতে পারবে ৪ জন।

মোহামেডান এবার বিদেশি কোচও আনবে। বিদেশি কোচ আসার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন শহিদুল্লাহ টিটু। গোলরক্ষক কোচ রাসেল খান বাপ্পি। এ মাসেই শুরু হওয়ার কথা প্রথম টুর্নামেন্ট শহীদ স্মৃতি হকি। বুধ-বৃহস্পতিবারের মধ্যেই অনুশীলন শুরু করবেন বলে জানিয়েছেন মোহামেডানের কোচ শহিদুল্লাহ টিটু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions