শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

গরু দিয়ে হালচাষ হারিয়ে যাওয়ার পথে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- টাঙ্গাইলের সখীপুরে লাঙ্গল-জোয়াল বেঁধে গরু দিয়ে হালচাষ করার পদ্ধতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। কালের বির্বতনে এবং কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে এখন আর কেউ প্রাচীন আমলের পদ্ধতিতে হালচাষ করেনা বললেই চলে।

রবিবার দুপুরে পৌর এলাকার সীমানা ঘেঁষা প্রতিমা বংকী গ্রামের কৃষক আব্দুস সামাদ মিয়াকে লাঙ্গল-জোয়াল বেঁধে গরু দিয়ে হালচাষ করতে দেখা যায়। এ ভাবে হালচাষ করতে দেখে কৌতুহলী জনতাকে ওই জমির পাশে দাঁড়িয়ে থাকতে দেথা যায়। সে ওই গ্রামের নিন্মবৃত্ত একজন কৃষক।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইরি ধানের চারা লাগাতে ৪০ শতাংশ জমি প্রস্তুত করতে লাঙ্গল-জোয়াল দিয়ে হালচাষ করছেন কৃষক আব্দুস সামাদ মিয়া। তার জমির পাশে অন্যান্য জমি ট্রাক্টর দিয়ে হালচাষ করলেও কৃষক সামাদ মিয়া গরু দিয়েই চাষাবাদ করছেন।

কৃষক আব্দুস সামাদ মিয়া বলেন, ছোট বেলা থেকেই লাঙ্গল-জোয়াল ও গরু দিয়ে হালচাষ করে আসছি। এছাড়া ট্রাক্টর দিয়ে হালচাষ করতে অনেক টাকা লাগে। তাই নিজের বাড়ির গরু আর লাঙ্গল-জোয়াল দিয়ে চাষাবাদ করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions