শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

রাঙ্গামাটির সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের দুইজন সদস্য নিহত হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীপায়ন চাকমা এবং অপরজন আশিষ‌ চাকমা।

দুটি পৃথক ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় কর্মী নিহতের পর এবার একই সংগঠনের এই দুইজনকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় আশীষ চাকমা ও দীপায়ন চাকমা নামে ইউপিডিএফের দুজন মারা গেছেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা। ইউপি চেয়ারম্যান অতুলাল জানান, ‘ইউপিডিএফ প্রসিত দলের দুজন গুলিতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।’

নিহতের খবর নিশ্চিত করে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মাচালংয়ে আমাদের পার্টির দুইজন সদস্য মারা গেছেন। নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় নিহতের খবর শুনেছি। কেউ বলছে একজন, কেউ বলছে দুজন। তবে আমরা এখনও এটি নিশ্চিত হতে পারিনি।’

দুই মাসে ৮ খুন!
এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। দেড় মাসের মাথায় চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজনকে হত্যা করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions