শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

চিলিতে দাবানলে নিহত ৫১, এক শহরেই নিখোঁজ আরও ২০০

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বনের ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এই দাবানলের জেরে দেশটির একটি শহরের দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জরুরি পরিষেবাগুলো শহুরে এলাকায় দমকলকর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে।

রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার এর আশেপাশের অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলি সেসব ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার হেক্টর হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, মধ্য চিলির ভালপারাইসোর পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানে দাবানল ছড়িয়ে পড়া এলাকার রাস্তায় পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বলছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা অনেক বাড়বে।

তিনি বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো কিছু কিছু এলাকার দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেসব এলাকার মানুষ, বাড়িঘর এবং অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এ দাবানলের হতাহতের ঘটনায় দেশটি ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে খারাপ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বলে জানান ক্যারোলিনা তোহা। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ জন নিহত হয়।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতির উদ্দেশে বলেন, পরিস্থিতি সত্যিই খুব কঠিন। আগুনে ৪০ জন মারা গেছে এবং দগ্ধ আরও ছয়জন হাসপাতালে মারা গেছেন।

গ্রীষ্মের মাসগুলিতে চিলিতে দাবানল অস্বাভাবিক নয়। গত বছর, রেকর্ড তাপপ্রবাহের কারণে সৃষ্ট দাবানলে প্রায় ২৭ জন মারা গিয়েছিল এবং ৪ লাখ হেক্টরের বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions