শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

গাজায় একদিনে ২১৫ ফিলিস্তিনি নিহত, আহত ৩০০

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছে আরও ৩০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর অবরোধে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এখনও অনেক আহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিজের (আইসিজে) রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসজজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এর আগে জাতিসংঘের ওই আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত ২৬ জানুয়ারি এ মামলার রায় দেন আইসিজে। তবে এই রায়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফিলিস্তিনিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ২৬ হাজার ৬৩৭ ফিলিস্তিনি। যার বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৩৮৭ জনে।

জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions