শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ধর্ষণ ও মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আট‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ কোটি ৩৩ লাখ ডলার দিতে বলেছেন আদালত। কলাম লেখক ই জেন ক্যারলকে ওই অর্থ দিতে হবে। নথি বলছে, ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালে ক্যারলের মানহানি করেন ট্রাম্প।

মোট জরিমানার মধ্যে এক কোটি ৮৩ লাখ ডলার ক্ষতিপূরণমূলক জরিমানা। আর ছয় কোটি ৫০ লাখ ডলার শাস্তিমূলক জরিমানা।

এর আগে মামলার রায়ে বলা হয়েছিল, ক্যারলের মানহানি করেছেন ট্রাম্প।

বর্তমানে ৮০-এর কোঠায় থাকা ই জেন ক্যারল গত বছর ম্যানহাটনের ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ক্যারল জানান ১৯৯৬ সালে ম্যানহাটনেরই একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। সে সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে গিয়েছিলেন। ট্রাম্প আগে থেকেই তার পরিচিত ছিলেন। তাকে সহায়তা করতে সঙ্গে গিয়েছিলেন। ধর্ষণ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনেন ক্যারল।

ট্রাম্প সর্বশেষ রায় নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি এ মামলাকে ‘ডাইনি শিকার’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, এর ‘পুরোটাই বানোয়াট’। শুক্রবার বিকেলে সাত পুরুষ ও দুই নারীর এক জুরিবোর্ড ওই রায় দেন।

ট্রাম্প বিচার কাজের বিভিন্ন দিনে উপস্থিত থাকলেও রায় ঘোষণার দিন ছিলেন না। যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমাদের আইনি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি আমেরিকা নয়।’

রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ক্যারল এ প্রসঙ্গে বলেছেন, ‘যেসব নারী ঘুরে দাঁড়ান এটি তাদের জন্য বড়মাপের একটি বিজয় এবং সেসব হয়রানিকারীর জন্য পরাজয়, যারা নারীদের নিচে দাবিয়ে রাখতে চান।’

ক্যারলের আইনজীবী রবি ক্যাপলান এক বিবৃতিতে বলেন, ‘আজকের রায় প্রমাণ করে যে আইন দেশে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়। এমনকি ধনী ও বিখ্যাতদের জন্যও, সাবেক প্রেসিডেন্টের জন্যও।’ সূত্র : বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions