শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- জেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের টিঅ্যান্ডটি গেইট সড়কে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া চালক আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions