শিরোনাম
সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

উখিয়ায় ২২ আগ্নেয়াস্ত্রসহ আরসার ৩ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৫ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির সংলগ্ন গহীন বনে আরসার আস্তানায় অভিযান চালিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, শতাধিক গোলাবারুদসহ ৩ আরসা সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।

আটক ৩ আরসা সদস্য হলেন- মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন।

গহীন বনের লাল পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীটির আস্তানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বেশ কিছু আরসা সদস্য ক্যাম্পের বাইরে গহীন বনে আস্তানা গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, বিপুল গোলাবারুদসহ ৩ আরসা সদস্যকে আটক করা হয়।

ক্যাম্পেগুলোতে আরসাবিরোধী অভিযান জোরদার হওয়ায় তারা গা ঢাকা দিতে প্রায় একমাস ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ক্যাম্পে ঢুকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুনরায় পাহাড়ে চলে আসে। বড় ধরনের কোনো নাশকতার চালানোর জন্যই তারা আস্তানা তৈরি করেছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions