শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

খাগড়াছড়ির মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে মহালছড়ির দুরছড়ি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া দুই ইউপিডিএফ কর্মী হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এ সময় তাঁদের সঙ্গে থাকে রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের অপর একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি ইউপিডিএফের।

রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ইউপিডিএফের কর্মী বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। রহিন্তু চাকমা নামের তাঁদের অপর এক কর্মী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় এমএন লারমাপন্থী জেএসএসকে দায়ী করা হয়েছে।

তবে জেএসএস (এমএন লারমা) মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমর চাকমা ঘটনার সঙ্গে জেএসএসের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি।

মহালছড়ি থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজনের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। মরদেহগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions