শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে হুথি-আমেরিকার উত্তেজনা: সৌদি আরব

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি উত্তেজনায় চরম উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। দেশটির মতে, এই দুই পক্ষে হামলা-পাল্টা হামলায় লোহিত সাগরে সৃষ্ট উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাড়িয়ে দিতে পারে ওই অঞ্চলের চলমান সংঘাত।

সিএনএনের এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই উদ্বেগের কথা বলেছেন।
তিনি বলেন, “আমরা অবশ্যই খুব উদ্বিগ্ন। আমরা এখন এ অঞ্চলে খুব কঠিন ও বিপজ্জনক সময়ে আছি। সে কারণেই আমরা উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি।”

গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগর ও আশেপাশের অঞ্চলে জাহাজে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য চলাচলকে মন্থর করে দিয়েছে। এছাড়া গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের অনমনীয় অবস্থান সংকট গভীর করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করে সৌদি আরব এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে চায় তারা।

প্রিন্স ফয়সাল বলেন, অবশ্যই আমরা চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করি। একে রক্ষা করা দরকার। তবে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাও রক্ষা করতে হবে। তাই সংঘাত যতটা সম্ভব কমিয়ে আনার দিকে মনোযোগ দিয়েছি।

ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। এ গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলের হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে পদক্ষেপ নিয়েছে তারা।

গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাণিজ্য পথে হামলা ঠেকানোর পাশাপাশি ইয়েমেনে আক্রমণ করছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীটিকে ফের ‘সন্ত্রাসী’ তালিকায় জায়গা দিয়েছে মার্কিন প্রশাসন। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন জানান, বিমান হামলা অব্যাহত থাকবে।

এ সংঘর্ষ হামাস-শাসিত গাজার বাইরেও সংঘর্ষ সম্প্রসারণের ঝুঁকি তৈরি করবে বলে বিশ্লেষকদের ধারণা। গত তিন মাসে অবরুদ্ধে এ ছিটমহলে ইসরায়েলি হামলায় প্রায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions