শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ৮৩

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। খবর সিবিএসের।

প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে টেনেসিতে মারা যান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।
এ ছাড়া নিউইয়র্ক, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন এবং ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এমন আবহাওয়ার কারণে ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions