শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে দুস্থ ও শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাঙ্গামাটি কোতয়ালী থানা প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এসময় পুলিশ সুপার বলেন, বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙ্গামাটিতেও মৃদু শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুস্থ, অসহায়দের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় তিনি জেলার বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, মোহাম্মদ শাহ ইমরান, শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions