শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

রাঙ্গামাটর কাপ্তাই লেকে ডুবে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৯২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে এসে ডুবে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ফিশারিজ ঘাটে এ ঘটনা ঘটে। ওই যুবক চট্টগ্রাম মহানগরীর চকবাজার পাঁচলাইশ এলাকার বাসিন্দা।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘আজ দুপুরে মাছ শিকার করতে গিয়ে হঠাৎ কাপ্তাই লেকের পানিতে ডুবে যান মো. বাপ্পি। এলাকার লোকজন বিষয়টি আমাকে অবহিত করলে আমি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরি দলকে খবর দিই। পরে বেলা সাড়ে ৩টায় কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির লে. কমান্ডার সাফর উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ১০ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়।

৩টা ৫৪ মিনিটে লেক থেকে মো. বাপ্পির মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহায়তা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions