শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ নাসির

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে আইফোন উপহার নেওয়ার তথ্য গোপন করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটার নাসির হোসেন। এটিসহ আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের তিনটি অভিযোগও মেনে নিয়েছেন তিনি। ফলে আইসিসি দুর্নীতির দায়ে ছয় মাসের স্থগিতাদেশ উঠিয়ে দুই বছরের জন্য তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল নাসিরের শাস্তির কথা জানায় আইসিসি। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন নাসির। টুর্নামেন্ট চলাকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করেছিলেন। আইসিসির দুর্নীতিবিরোধী টিমের কাছে উপহারের কোনো রসিদ দেখাতে পারেননি তিনি। যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেননি। নাসির তার বিরুদ্ধে আনা দুর্নীতির তিনটি অভিযোগ স্বীকার করেছেন। আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ২.৪.৩ ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধও হয়েছেন নাসির। সে ধারায় আইসিসি মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে ৭৫০ ডলারের বেশি মূল্যের ‘আইফোন ১২’-এর রসিদ দেখাতে ব্যর্থ হন তিনি। আইসিসির ২.৪.৪ ধারা লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন নাসির। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাসির। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর তাকে সম্ভাবনাময় ভাবা হয়েছিল; কিন্তু দুর্নীতি এবং শৃঙ্খলা ভঙ্গসহ মাঠের বাইরের নানা অক্রিকেটীয় কারণে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি নাসির। অনেক আগেই তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছেন। এবার সব ধরনের ক্রিকেট থেকেও ছিটকে গেলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions