শিরোনাম
উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা

সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রবীণ সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।প্রবীণ সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।

দৈনিক দিনকাল-এর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টায় রাজধানীর শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়ের বাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জানা গেছে, মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী। ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন এই গুনি সাংবাদিক।

১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন রেজোয়ান। সেখানে শেষ পর্যন্ত সিনিয়র সহকারী সম্পাদক পদোন্নতি পেয়েছিলেন তিনি। তারপর দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হন এই সাংবাদিক। এছাড়াও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions