শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৮,৫৩৮ প্রবাসী

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:- এক সপ্তাহে ১৮ হাজার ৫৩৮ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গত ৪ থেকে ১০ জানুয়ারি সময়ে দেশটির শ্রম, আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ৯ হাজার ৯২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘনকারী ১১ হাজার ৪৭ জন। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী রয়েছেন ৪ হাজার ২৯৯ জন। আর শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন ৩ হাজার ১৯২ জন।

৪৭ হাজার ৯৭৭ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে গিয়ে ভ্রমণ নথি নিতে বলা হয়েছে। অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয়দান এবং কর্মে নিয়োগের কারণে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে দিয়ে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের সুযোগ-সুবিধা দেবে, আশ্রয়, পরিবহন সুবিধা দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে। সূত্র: আরব নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions