শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী উত্তরা চাকমার (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথছড়া এলাকায় উত্তরা চাকমার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

এর আগে, গত শুক্রবার (১২ জানুয়ারি) সকালে একটি লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন যাত্রীসহ নৌকাটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়।

উত্তরা চাকমা রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া জানান, আজ (রোববার) সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় মরদেহটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions