শিরোনাম
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০ থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, জিম্মায় এক যুবক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা?

পুলিশের বাধায় বিএনপির আইনজীবীদের কালো পতাকা বিক্ষোভ মিছিল পণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বরিশালে পুলিশের বাধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের কালো পতাকা বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর সোয়া ১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্ত্বর থেকে এই কালো পতাকা বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি আদালত চত্ত্বর থেকে ফজলুল হক এভিনিউ সড়কে বের হওয়ার সময় জেলা জজ আদালতের ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে দেয়নি পুলিশ। পরে মিছিলটি ফের আদালত চত্ত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ হোসেন, কাজী বশির উদ্দিন ও আজাদ হোসাইনসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ‌’ডামি’ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions